ads

মঙ্গলবার , ১৮ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যে যত প্রভাবশালী হোক, তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা যাবে : কাদের

শ্যামলবাংলা ডেস্ক
জুন ১৮, ২০২৪ ৭:৫৩ অপরাহ্ণ

সরকারের পক্ষ থেকে সব সময় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

Shamol Bangla Ads

তিনি বলেন, দুদককে স্বাধীনতা দেওয়া হয়েছে। যে যত প্রভাবশালী হোক, তার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত করা যাবে। তদন্ত শেষে মামলা করা যাবে, মানে বিচারের আওতায় আসবে।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার (১৮ জুন) এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন তিনি।

Shamol Bangla Ads

কাদের বলেন, আসাদুজ্জামান মিয়ার বিরুদ্ধে দুদক তদন্ত করেনি। তার ব্যাপারে কী করে জানব? সরকারের নজরে আসার আগে সরকার কিভাবে ব্যবস্থা নেবে? যখনই কোনো দুর্নীতির অভিযোগ নজরে এসেছে ব্যবস্থা নিয়েছি। গণমাধ্যমে আসার পর কিংবা সরকারের নজরে আসার পর সরকার কারো দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি- এমন ঘটনা ঘটেনি।

আসাদুজ্জামান মিয়া প্রসঙ্গে তিনি আরো বলেন, যার বিরুদ্ধে দুর্নীতির তদন্ত হয়নি সে বিষয়ে কথা বলে অন্ধকারে ঢিল ছুড়ব কেন?

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!