শেরপুরের ঝিনাইগাতীতে বনবিভাগের সামাজিক বনের উপকারভোগী অংশীদারদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। ১১ জুন মঙ্গলবার উপজেলা পরিষদ সভাকক্ষে ওই চেক তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল।

চেক বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আবু তাহের, ব্ন বিভাগের রাংটিয়া রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, স্থানীয় ইউপি সদস্য গোলাপ হোসেনসহ বনবিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও সামাজিক বনের উপকারভোগীরা।
এদিন আনুষ্ঠানিকভাবে ৪৮ জন উপকারভোগীর মাঝে ৫০ লাখ ১৮ হাজার ৮৬০ টাকার চেক বিতরণ করা হয়।

এছাড়া বন্যহাতির তান্ডবে ক্ষতিগ্রস্ত একটি পরিবারের মাঝ ৫০ হাজার টাকা বিতরণ করা হয়।




