‘স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক’ এ স্লোগানকে সামনে রেখে শেরপুরে জাতীয় ভূমি সেবা সপ্তাহ-২০২৪ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

৮ জুন শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে স্টলের ফিতা কেটে ও বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু।
পরে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মনিরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোসা. হাফিজা জেসমিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া প্রমুখ।

সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঈফফাত জাহান তুলির সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসন ও ভূমি অফিসের বিভিন্ন স্তরের কর্মকর্তা এবং সেবা গ্রহীতাগণসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।




