ads

শনিবার , ৮ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নরেন্দ্র মোদির শপথ অনুষ্ঠান : নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
জুন ৮, ২০২৪ ২:৩৪ অপরাহ্ণ

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লির পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৮ জুন শনিবার সকাল সোয়া ১০টার দিকে ঢাকা ত্যাগ করেন তিনি। এরপর তাকে বহনকারী ফ্লাইট নয়াদিল্লির পালাম এয়ার ফোর্স স্টেশনে অবতরণ করে।

Shamol Bangla Ads

এ সময় ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।

এর আগে বুধবার টেলিফোনে আলাপকালে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদি। শেখ হাসিনা এই আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন।

Shamol Bangla Ads

আগামী ৯ জুন নরেন্দ্র মোদির শপথ নেওয়ার কথা রয়েছে। ভারতের ১৮তম লোকসভা নির্বাচনে বিজেপি-নেতৃত্বাধীন এনডিএ জোট ২৯৩টি এবং ইন্ডিয়া জোট ২৩৩টি আসনে জিতেছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!