ads

বৃহস্পতিবার , ৬ জুন ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

মোদির শপথ : শুক্রবার নয়, শনিবার ভারত যাচ্ছেন শেখ হাসিনা

খবর টি পড়েছেন : ৪২০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুক্রবারের পরিবর্তে শনিবার দিল্লি সফরে যাবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানিয়েছেন। ৬ জুন বৃহস্পতিবার সংসদে ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ হওয়ার পর সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

Shamol Bangla Ads

এর আগে সকালে প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছিল, নরেন্দ্র মোদির আমন্ত্রণে তার শপথ অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার (৭ জুন) ভারতে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তবে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবারের বদলে পরদিন রোববার (৯ জুন) সন্ধ্যায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন মোদি।

Shamol Bangla Ads

বুধবার নরেন্দ্র মোদিকে বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ-এর প্রধান হিসেবে নির্বাচিত করা হয়। যার মাধ্যমে মোদির প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হয়। আগামী রোববার যখন মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তখন তিনি জওহরলাল নেহরুর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার অনন্য কীর্তি গড়বেন।

মোদির শপথ অনুষ্ঠানে যোগ দিতে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে ইতোমধ্যে নিশ্চিত করেছেন তারা মোদির শপথ অনুষ্ঠানে থাকবেন।

গত মঙ্গলবার ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। ফলাফল ঘোষণা শেষে দেখা যায় মোদির বিজেপি এবারের নির্বাচনে ২৪০টি আসনে জয় পেয়েছে। যেখানে ২০১৯ সালে তারা একাই ৩০৩টি আসন পেয়েছিল।

বিজেপি ২৪০টি আসন পাওয়ার অর্থ হলো তারা লোকসভায় এবার আর সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে মোদি এবার এনডিএ জোটের প্রার্থী হিসেবে প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নিত্যপ্রয়োজনীয়সহ যেসব পণ্যের দাম কমছে পরবর্তী সংবাদ দাম বাড়ছে যেসব পণ্যের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads