ads

বৃহস্পতিবার , ৬ জুন ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় খালের পানিতে ডুবে সহোদর ভাই-বোনের মৃত্যু

জাহাঙ্গীর হোসেন, নকলা
জুন ৬, ২০২৪ ৫:৪৫ অপরাহ্ণ

শেরপুরের নকলায় খালে গোসল করতে নেমে সহোদর ভাই-বোনের মৃত্যু হয়েছে। ৬ জুন বৃহস্পতিবার দুপুরে উপজেলার গণপদ্দী ইউনিয়নের বিহারিরপাড় উত্তরপাড়া গ্রামের ঘোড়ামারা খালে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

মৃতরা হচ্ছে স্থানীয় আব্দুল মোতালেবের মেয়ে মারিয়া আক্তার মিম (১২) ও ছেলে মাসুদ রানা (৮)। মারিয়া একটি এতিমখানায় চতুর্থ শ্রেণিতে এবং মাসুদ স্থানীয় মনিরুজ্জামান আইডিয়াল স্কুলে নার্সারীতে পড়তো। এদিকে দুই সহোদর ভাই-বোনের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিকে স্থানীয় কয়েকজনের সাথে বাড়ির পাশে ঘোড়ামারা খালে গোসল করতে যায় মারিয়া ও মাসুদ। পরে মাসুদ হঠাৎ খালের পানিতে তলিয়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে বোন মারিয়াও ডুবে যায়। এরপর অন্যদের ডাকচিৎকারে স্থানীয়রা খালে তাদের খুঁজাখুঁজি করতে থাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় মারিয়া ও মাসুদের লাশ উদ্ধার করে।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের খান বলেন, খালের পানিতে দুই শিশু নিখোঁজের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!