ads

বৃহস্পতিবার , ৬ জুন ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দাম কমল ল্যাপটপের

খবর টি পড়েছেন : ৫৪৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বাজেট ঘোষণা করা হয়েছে। জাতীয় সংসদে আগামী অর্থবছরের (২০২৪-২৫) জন্য সাত লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বাজেটে যেসব পণ্যের দাম সম্পূরক শুল্ক এই বাজেটে বেশ কিছু পণ্যে আয়কর, শুল্ক, ভ্যাট অথবা সম্পূরক শুল্ক কমানো হয়েছে। ফলে দাম কমবে এসব পণ্যের।

Shamol Bangla Ads

ল্যাপটপ আমদানিতে শুল্ক বাড়ানো হলেও ভ্যাট প্রত্যাহার করা হচ্ছে। এতে ৩১ শতাংশের পরিবর্তে ২০.৫০ শতাংশ শুল্ক-কর দিতে হবে। এর ফলে দাম কমবে ল্যাপটপের।

প্যাকেটজাত গুঁড়াদুধ আমদানিতে ২০ শতাংশ সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হচ্ছে। এতে আমদানীকৃত গুঁড়াদুধের দাম কমতে পারে। চকোলেট আমদানিতে সম্পূরক শুল্ক ৪৫ শতাংশ থেকে কমিয়ে ২০ শতাংশ করা হচ্ছে। এ কারণে সব বয়সীদের পছন্দের চকোলেটের দাম কমতে পারে। এ ছাড়া এয়ারক্রাফটের ইঞ্জিন ও প্রপেলার আমদানি পর্যায়ে কমতে পারে মূসক।

Shamol Bangla Ads

ফলে উড়োজাহাজ রক্ষণাবেক্ষণে কমতে পারে খরচ। নিত্য প্রয়োজনীয় ৩০টি পণ্য ও খাদ্যশস্য সরবরাহের ওপর উৎসে কর ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। পণ্যগুলোর মধ্যে রয়েছে পেঁয়াজ, রসুন, মোটর, ছোলা, চাল, গম, আলু, মসুর, ভোজ্য তেল, চিনি, আদা, হলুদ, শুকনা মরিচ, ডাল, ভুট্টা, ময়দা, আটা, লবণ, গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, খেজুর, তেজপাতা, পাট, তুলা, সুতা এবং সব ধরনের ফলসহ ৩০টি পণ্য। ফলে কমতে পারে এসব পণ্যের দাম।
কার্পেট, রড-বার ও অ্যাঙ্গেল, সুইস-সকেট, ইলেকট্রিক মোটর, কিডনি ডায়ালিসিসে ব্যবহৃত ফিল্টার ও সার্কিট, ডেঙ্গু কিটের দাম কমবে।

এ ছাড়া ক্যান্সার রোগীদের চিকিৎসা সুলভ করতে ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত ওষুধের কাঁচামাল আমদানিতে রেয়াতি সুবিধার আওতায় নতুন কিছু কাঁচামাল যোগ হচ্ছে। ফলে আশা করা যাচ্ছে ক্যান্সারের চিকিৎসার খরচ কমে আসবে।
আরো পড়ুন : জানা গেল ঈদুল আজহার সম্ভাব্য তারিখ

জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এর আগে প্রচলিত রীতি অনুযায়ী, জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের আগে দুপুর ২টার দিকে মন্ত্রিসভার বৈঠকে তা অনুমোদন করা হয়। ওই প্রস্তাবে সই করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পরে সংসদে পাস হয়ে ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ দাম বাড়ছে যেসব পণ্যের পরবর্তী সংবাদ সংকটের সময়ে গণমুখী বাজেট : কাদের

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads