ads

বৃহস্পতিবার , ৬ জুন ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ৫০০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ২

খবর টি পড়েছেন : ৫৭২
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে থানা পুলিশের অভিযানে ৫০০ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ৬ জুন বৃহস্পতিবার সকালে উপজেলার কাংশা ইউনিয়নের বাকাকুড়া পাহাড়ি এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

Shamol Bangla Ads

গ্রেফতারকৃতরা হচ্ছে পার্শ্ববর্তী শ্রীবরদী উপজেলার গেরামারা গ্রামের আব্দুল্লাহ খন্দকারের ছেলে মোর্শেদ খন্দকার ফকির (৩৫) ও ঝিনাইগাতী উপজেলার রামেরকুড়া গ্রামের জয়নাল আবেদীন মিস্ত্রীর ছেলে মো. আমীর হোসেন (৩০)। এছাড়া শ্রীবরদী উপজেলার সাতানি এলাকার লোকমান হোসেনের ছেলে রেজুয়ান (২৮)সহ আরও ২/৩ জন আসামি পালিয়ে যায়।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদলের নির্দেশে এসআই তনু নন্দন কুমার রুরামের নেতৃত্বে একদল পুলিশ ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গজনী ও বাকাকুড়া বাজারের মধ্যবর্তী পাহাড়ি এলাকার রাস্তায় অভিযান চালায়। ওইসময় একটি ব্যাটারিচালিত ইজিবাইকে ৫০০ বোতল ফেনসিডিলসহ মোর্শেদ খন্দকার ফকির ও আমীর হোসেনকে আটক করে পুলিশ। ওইসময় রেজুয়ানসহ আরও ২/৩ জন আসামি কৌশলে পালিয়ে যায়। উদ্ধারকৃত ফেন্সিডিলের মূল্য আনুমানিক ৭ লক্ষ ৫০ হাজার টাকা।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বলেন, বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত ওই দুই আসামিসহ পলাতকদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। একইদিন বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিদেরকে গ্রেফতার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে অধিপরামর্শ সভা পরবর্তী সংবাদ শেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের জন্মদিন উপলক্ষে আলোচনা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads