ads

সোমবার , ৩ জুন ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৫৫১
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে যানজট নিরসন ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

Shamol Bangla Ads

৩ জুন সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম।

সভায় পুলিশ সুপার শহরের যানজট নিরসনের লক্ষ্যে উপস্থিত জনপ্রতিনিধিদে সাথে উন্মুক্ত আলোচনা করেন। আলোচনা সভায় শহরে যানজট নিরসন ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিতে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। যা দ্রুত সময়ের মধ্যে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বাস্তবায়ন করা হবে।

Shamol Bangla Ads

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র ও সদর উপজেলার সকল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ কবি মো. মাছুদুল আলম সরকারের কবিতা ‘তুমি আছো… পরবর্তী সংবাদ ঈদুল আযহা উপলক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ও ট্রাফিক…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads