ads

বৃহস্পতিবার , ৩০ মে ২০২৪ | ১লা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর পুলিশ সুপারের কার্যালয় পরিদর্শন করলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি

স্টাফ রিপোর্টার
মে ৩০, ২০২৪ ৮:১৮ অপরাহ্ণ

শেরপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মো. শাহ আবিদ হোসেন বিপিএম-বার, পিপিএম। ৩০ মে বৃহস্পতিবার সকালে বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে ওই পরিদর্শন করেন তিনি।

Shamol Bangla Ads

ওইসময় ডিআইজিকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান শেরপুরের পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম-সেবা। পরে জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল ডিআইজিকে ‌‘গার্ড অব অনার’ প্রদান করেন।

এরপর ডিআইজি শাহ আবিদ ক্রমান্বয়ে পুলিশ সুপার কার্যালয়ে অবস্থিত জেলা পুলিশের সাধারণ শাখা, ক্রাইম শাখা, হিসাব শাখা ও গোপনীয় শাখার গুরুত্বপূর্ণ বিভিন্ন নথিপত্র পর্যবেক্ষণ পূর্বক পরিদর্শন বহিতে সাক্ষর করেন।

Shamol Bangla Ads

এছাড়াও পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পুলিশ কর্তৃক আয়োজিত বিশেষ আইন-শৃঙ্খলা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন রেঞ্জ ডিআইজি শাহ আবিদ।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলা নিয়ে আলোচনাসহ আসন্ন ঈদ-উল আযহা ২০২৪ উপলক্ষে কোরবানীর পশুর হাটের নিরাপত্তা ব্যবস্থা, গুরু চুরি প্রতিরোধ ও গরু চোরাচালান রোধসহ যানজট নিরসন এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

ওইসময় পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম-সেবা, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. দিদারুল ইসলাম, সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!