ads

মঙ্গলবার , ২৮ মে ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষুসেবা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৬৫৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে চক্ষুসেবা বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৭ মে সোমবার সকালে শেরপুর সিভিল সার্জন অফিসের কনফারেন্স রুমে ব্র্যাকের জেলা সমন্বিত চক্ষুসেবা প্রকল্পের উদ্যোগে আয়োজিত ওই অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য।

Shamol Bangla Ads

সভায় নকলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা, শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাহাত চৌধুরী, ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজীব সাহা, জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. খায়রুল কবীর সুমন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. মো. মোফাজ্জল হক, সিভিল সার্জন অর্ফিসের মেডিকেল অফিসার ডা. আহসান হাবিব হিমেল, ব্র্যাকের জেলা সমন্বয়কারী ফারহানা মিল্কি, ব্র্যাকের যক্ষ্মা কর্মসূচির ডিস্ট্রিক্ট ম্যানেজার নার্গিস বেগম, মাঠ সংগঠক মো. বানসেদ আলী, ডা. কে. জামান বিএনএসবি চক্ষু হাসপাতালের প্রতিনিধি মো. মনিরুজ্জামান মানিকসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অবহিতকরণ সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন দাতা সংস্থা সাইট সেভার্সের ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর গোলাম জাকারিয়া। মূল বক্তব্যে তিনি বলেন, এ পর্যন্ত শেরপুর জেলায় ব্র্যাকের উদ্যোগে প্রাথমিক চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে ২২ হাজার ৬৯১ জনকে ও ছানি রোগী বিনামূল্যে অপারেশন করা হয়েছে ৭ হাজার ৯৩৫ জনকে।

Shamol Bangla Ads

সভায় চক্ষুসেবা বিষয়ে বিশদ আলোচনা করা হয় এবং প্রকল্পের সঠিক বাস্তবায়নের জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে সমন্বয় সভা পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে নাগরিক সমাবেশ

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads