শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেছেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।

২৬ মে রবিবার তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, নালিতাবাড়ী পৌরসভা, সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়, নালিতাবাড়ী ইউনিয়ন ভূমি অফিস ও বাঘবেড় ইউনিয়ন পরিষদ কার্যালয় পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তার সাথে শেরপুরের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ (উপসচিব), উপজেলা পরিষদের বিদায়ী চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিল, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) দিদারুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূইয়া, পৌর প্যানেল মেয়র সুরঞ্জিত সরকার বাবলুসহ উপজেলা পর্যায়ের সকল দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।

পরে বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া উপজেলা পর্যায়ের সকল দপ্তরের প্রধানগণের সাথে মতবিনিময় সভা করেন।




