ads

শনিবার , ২৫ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে বোরো ধান-চাল সংগ্রহের উদ্বোধন

খোরশেদ আলম, ঝিনাইগাতী
মে ২৫, ২০২৪ ৮:১৭ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে চলতি মৌসুমে অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। ২৫ মে শনিবার সকালে ঝিনাইগাতী খাদ্য বিভাগের আয়োজনে খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে ওই সংগ্রহের উদ্বোধন করেন শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম।

Shamol Bangla Ads

ওইসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া, সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা, খাদ্য গুদাম কর্মকর্তা ওয়াহিদুল আলম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের, উপজেলা যুব লীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খাদ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় কৃষকদের নিকট থেকে ৩২ টাকা কেজি দরে ১৬৪৯ মেট্রিকটন ধান এবং মিল মালিকদের নিকট থেকে ৪৫ টাকা কেজি দরে ১৭৭৪ মেট্রিকটন চাল ক্রয় করা হবে।

Shamol Bangla Ads

ওইসময় খাদ্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধান-চাল ব্যবসায়ী, কৃষক, ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!