ads

শুক্রবার , ২৪ মে ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে বাজুসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৪৯৮
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে বাংলাদেশ জুয়েলার্স এ্যাসোসিয়েশন-বাজুসে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ মে শুক্রবার বিকেলে শহরের মাধবপুরস্থ উৎসব কমিউনিটি সেন্টারে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাজুসের কার্যনির্বাহী সদস্য ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং এর সদস্য পবিত্র চন্দ্র ঘোষ।

Shamol Bangla Ads

এসময় তিনি বলেন, বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন-বাজুস প্রেসিডেন্ট ও দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে দেশের জুয়েলারি শিল্প এগিয়ে যাচ্ছে। তার উদ্যোগে দেশের স্বর্ণ ব্যবসায়ীরা এখন এক ছাতার নিচে এসেছেন। তিনি স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছেন। স্বর্ণ ব্যবসা করতে হলে অবশ্যই বাজুসের সদস্য হতে হবে। তিনি আরও বলেন, বাজুসের উদ্যোগে বিদেশী ডিজাইনারদের মাধ্যমে আমাদের দেশের স্বর্ণ কারিগরদের প্রশিক্ষণ দেওয়া হবে। এতে আমাদের কারিগরদের গুণগত মান বৃদ্ধি পাবে।

স্বর্ণের মূল্য উঠানামার বিষয়ে তিনি বলেন, স্বর্ণের দাম আন্তর্জাতিক বাজার পরিস্থিতিসহ ডলারের দামের সাথে উঠা-নামা করে। তবে বর্তমানে বিশ্বে কয়েকটি যুদ্ধের জন্য স্বর্ণের বাজার বেশি উঠানামা করছে। এক্ষেত্রে গ্রাহকদের কাছ থেকে স্বর্ণালঙ্কারের অর্ডার গ্রহণের সময় সেগুলো দ্রুত ডেলিভারির বিষয়টি নিশ্চিত করতে হবে। তাহলে ব্যবসায়ী ও গ্রাহক কেউই ক্ষতির সম্মুখীন হবেন না।

Shamol Bangla Ads

বাজুস শেরপুর জেলা শাখার সভাপতি মো. ইলিয়াস আলীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন বাজুসের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মো. শামছুল হক ভুইয়া, বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ডিস্ট্রিক মনিটরিং এর সদস্য চন্দন কুমার ঘোষ, বাজুস শেরপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সজল কর্মকার, সহ-সভাপতি রাজন মালাকার, সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান মিস্টার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন মনিরা ইয়াসমিন মুক্তা।

পরে অতিথিদের ফুল দিয়ে বরণ ও তাদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে শেরপুর জেলা বাজুসের নেতৃবৃন্দ ও অন্যান্য সদস্যবৃন্দসহ জেলার জুয়েলার্স ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত পরবর্তী সংবাদ শ্রীবরদীতে মুজিব কর্নার এবং কাজল গ্রন্থাগারের উদ্বোধন

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads