ads

বৃহস্পতিবার , ১৬ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে প্রশিক্ষণ অনুষ্ঠিত

রেজাউল করিম বকুল
মে ১৬, ২০২৪ ৭:৩৯ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলা পর্যায়ে ধুমপান ও তামাকজাত দ্রব্র্য ব্যবহার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় তামাক বিরোধী এক দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সোমেশ্বরি হলে ওই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। শ্রীবরদী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রশিক্ষণের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন।

Shamol Bangla Ads

তামাক বিরোধী প্রশিক্ষণের ওপর নানা দিক তুলে ধরে বক্তব্য দেন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, রাহাত চৌধুরী। পরে সচিত্র প্রতিবেদন তুলে ধরেন ডা, সাবরিনা আক্তার।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা সাইফুর রহমান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ মিয়া, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আলহাজ্ব মো. রুহুল আমীন তালুকদার, একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, ইউপি চেয়ারম্যান ফিরোজ খান নুন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যনবিদ হোসাইন আলী আকন্দ, মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল ও আজকের পত্রিকার শ্রীবররদী প্রতিনিধি ফরিদ আহমেদ রুবেল প্রমুখ।

Shamol Bangla Ads

প্রশিক্ষণে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা অংশ গ্রহণ করেন।

Need Ads
error: কপি হবে না!