ads

বুধবার , ১৫ মে ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরের সুধীজনদের সাথে মতবিনিময় সভা করলেন নবাগত পুলিশ সুপার

খবর টি পড়েছেন : ৪০০
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

শেরপুরে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদ, মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংসহ সমাজিক অপরাধ নিয়ন্ত্রণকল্পে সুধীজনদের সাথে সদর থানা পুলিশের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ মে মঙ্গলবার বিকেলে সদর থানা প্রাঙ্গণে আয়োজিত ওই মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার মো. আকরামুল হোসেন পিপিএম-সেবা।

Shamol Bangla Ads

অনুষ্ঠানের শুরুতে পুলিশ সুপার শেরপুর সদর থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশি সেবার মান ও থানা এলাকার বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে উপস্থিত স্থানীয় জনপ্রতিনিধি, সুধীজন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকগণের সহিত উন্মুক্ত আলোচনায় অংশ নেন।

পরে প্রধান অতিথির বক্তব্যে তিনি সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ, ইভটিজিং, বাল্যবিবাহ ও চোরাচালানসহ সমাজিক অপরাধ নিয়ন্ত্রণ করার লক্ষ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। উম্মুক্ত আলোচনায় উঠে আসা বিভিন্ন বিষয় দ্রুত সময়ে মধ্যেই বাস্তবায়ন অঙ্গীকার ব্যক্ত করে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশি কার্যক্রমে স্বস্ব অবস্থান থেকে সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।

Shamol Bangla Ads

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হকের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) আরাফাতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও ইউপি সদস্যগণ, সুধীজন, শিক্ষকমন্ডলী বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, বিভিন্ন মসজিদের ইমাম, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া সাংবাদিকবৃন্দ সহ শেরপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে ১২৯২ বস্তা ভারতীয় চোরাই চিনি উদ্ধার, গ্রেফতার… পরবর্তী সংবাদ শ্রীবরদীতে সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads