ads

সোমবার , ১৩ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে উপজেলা নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময়

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মে ১৩, ২০২৪ ৭:০৩ অপরাহ্ণ

আসন্ন ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে সোমবার দুপুরে সরকারি নাজমুল স্মৃতি কলেজ মিলনায়তনে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম।

Shamol Bangla Ads

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার মো. আকরামুল হোসেন, পিপিএম-সেবা এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও জেলা রিটার্নিং কর্মকর্তা মুকতাদিরুল আহমেদ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ইলিশায় রিছিলের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মো. দিদারুল ইসলাম, নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়াসহ ভোটগ্রহণকারী কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচন ২০২৪ অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সভায় নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন, সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে অবহিত করাসহ প্রিজাইডিং কর্মকর্তাদের যথাযথভাবে দ্বায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করে করণীয় বর্জনীয় সংক্রান্তে প্রয়োজনীয় বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করা হয়।

Need Ads
error: কপি হবে না!