ads

বুধবার , ৮ মে ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীর ফাতেমা রাণীর তীর্থস্থানে বন্যহাতির তান্ডব, গুড়িয়ে দিয়েছে ক্রুশ

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
মে ৮, ২০২৪ ৪:৪৭ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার বারমারী সাধু লিওর খ্রিষ্টধর্মপল্লীতে স্থাপিত ফাতেমা রাণীর তীর্থস্থানে বন্যহাতির পাল তান্ডব চালিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। ৭ মে মঙ্গলবার রাতব্যাপী বন্যহাতি তান্ডব চালিয়ে ওই ধর্মপল্লীর ক্রুশ ও গম্বুজ গুড়িয়ে দিয়েছে।

Shamol Bangla Ads

খ্রিষ্ট ধর্মপল্লী কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ১২ টার দিকে ৪০/৫০ টির একদল বন্যহাতি খাবারের সন্ধানে কাঁটা তারের বেড়া ভেঙ্গে সাধু লিওর খ্রিষ্টধর্মপল্লীতে ঢুকে পড়ে তান্ডব চালাতে থাকে। এসময় ওই ধর্মপল্লীর ফাতেমা রাণীর তীর্থস্থানে  খ্রিষ্টভক্তদের ধর্মীয় প্রার্থনা করতে সিঁড়ি পথে স্থাপিত ৪ টি ক্রুশ ও ৩ টি গম্বুজ ভেঙ্গে গুড়িয়ে দেয়। একইসাথে মিশন এলাকার মাদার মেরির মূর্তির চারপাশের গ্রিলের ক্ষতি করেছে হাতির দল।

এছাড়াও গাছের কাঁঠাল খেয়ে সাবার করেছে বন্যহাতির পাল। রাতে মুহুর্তেই ধর্মপল্লীর ভেতরে বসবাসরতদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। তারা গ্রামবাসীদের সহায়তায় মশাল জ্বালিয়ে ডাকচিৎকার করে খরকুটায় আগুন জ্বালিয়ে প্রতিরোধ গড়ে তোলেন। পরে বন্যহাতির দলটি ভোররাতে মিশন এলাকা ত্যাগ করে।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে বারমারী সাধু লিও খ্রিষ্টধর্মপল্লীর পালপুরোহিত রেভারেন্ড ফাদার তরুণ বনোয়ারী বলেন, বন্যহাতির দল মঙ্গলবার রাতে কাঁটা তারের বেড়া ভেঙ্গে মিশন এলাকায় প্রবেশ করে ৪ টি ক্রুশ ও ৩ টি গম্বুজ ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

তিনি আরো বলেন, আমরা সারারাত নির্ঘুম থেকে গ্রামবাসীর সহযোগিতায় বন্যহাতি তাড়িয়েছি।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!