ads

সোমবার , ২২ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ইউটিউব দেখে ব্যাংকের এটিএম বুথ লুটের পরিকল্পনা : ডিবি

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ২২, ২০২৪ ৩:১৪ অপরাহ্ণ

ব্যবসায় লোকসান হওয়ার কারণে ১৪-১৫ লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন আরিফুল ইসলাম। একপর্যায়ে নিজের একটি কিডনি বিক্রির চেষ্টা করে রাজধানীর মিরপুর এলাকায় লিফলেট ছাড়েন। কিন্তু কিডনি বিক্রি করতে পারেননি। এদিকে পাওনাদারদের চাপে আত্মগোপনে থাকতেন অনেক সময়। এর মধ্যে ইউটিউব দেখে ব্যাংক বুথ লুটের পরিকল্পনা করেন। সেটা করতে ব্যর্থ হয়ে নিরাপত্তাকর্মীকে খুন করে পালিয়ে যান।

Shamol Bangla Ads

পাওনাদারদের চাপে ও ভয়ে আরিফুল ইসলাম গত ৩-৪ মাস ধরে পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন এলাকায় আত্নগোপন করে থাকেন। টাকা পরিশোধ করা যাবে এমন চিন্তাভাবনা ও পরিকল্পনায় এটিএম বুথ লুট করার উদ্দেশ্যে ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মী বয়োবৃদ্ধ হাসান মাহমুদকে ধারালো অস্ত্র দিয়ে গলায় কুপিয়ে হত্যা করেন আরিফুল ইসলাম।

ঈদুল ফিতরের আগের দিন ১০ এপ্রিল রাজধানীর শাহজাদপুর মধুমতি ব্যাংকের এটিএম বুথের নিরাপত্তাকর্মীকে নৃশংসভাবে হত্যা করেন। এ হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি ও বুথ ভাঙার বিভিন্ন মালামাল উদ্ধারসহ আসামি আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের গুলশান বিভাগ। সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর-রশীদ।

Shamol Bangla Ads

তিনি বলেন, ওই দিন ভোর ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে গুলশান থানার শাহজাদপুর প্রগতি সরণির মাইশা চৌধুরী টাওয়ারে অবস্থিত মধুমতি ব্যাংকের এটিএম বুথে কর্মরত সিকিউরিটি গার্ড হাসান মাহমুদকে কুপিয়ে হত্যা করা হয়। নিহতের ভাই মাহফুজুর রহমান রুমেল হত্যার অভিযোগে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে গুলশান থানায় মামলা করেন।

আরিফুলকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে হারুন অর-রশীদ জানান, গত ১০-১২ বছর ধরে তিনি বিভিন্ন অফিস ও বাসাবাড়ির আসবাবপত্র পরিবহনের কাজ করতেন। ২-৩ বছর আগে বন্ধুদের পরামর্শে এ ব্যবসার পাশাপাশি ইট, বালি ও পাথর সরবরাহের ব্যবসা শুরু করেন। এ ব্যবসায় লোকসান হওয়ার কারণে ১৪-১৫ লাখ টাকা ঋণগ্রস্ত হয়ে পড়েন। পাওনাদাররা বাসায় গিয়ে তাকে খুঁজতে থাকে।

ডিবিপ্রধান আরও বলেন, ইউটিউবের মাধ্যমে ব্যাংক বা এটিম বুথ ডাকাতির দৃশ্য দেখতে পেয়ে খুন করে হলেও এটিম বুথের টাকা লুট করার পরিকল্পনা করেন আরিফুল ইসলাম। পরিকল্পনা বাস্তবায়নের জন্য স্বাধীন বাংলা সুপার মার্কেট থেকে হাতুড়ি, হ্যামার, ছেনি, মিরপুর পল্লবী মিল্লাত ক্যাম্প মোড় থেকে চাপাতি, শাবল, চাকু ও মিরপুর স্টেডিয়ামের ফুটপাত থেকে বাংলাদেশ ক্রিকেট দলের একটি জার্সি কেনেন। এরপর নিরিবিলি এলাকা এমন এটিম বুথের অবস্থান খুঁজতে থাকেন।

তিনি জানান, শাহজাদপুরের ৩০/বি মাইশা চৌধুরী টাওয়ার, মধুমতি ব্যাংকের এটিএম বুথ নিরিবিলি মনে হওয়ায় এই বুথ লুটের সিদ্ধান্ত নেন। সে অনুযায়ী ১০ এপ্রিল ৫টা ১৩ মিনিটের দিকে ঘটনাস্থলে প্রবেশের সময় বুথের নিরাপত্তাকর্মী হাসান মাহমুদের বাধার সম্মুখীন হওয়ায় তাকে চাপাতি দিয়ে গলায় কুপিয়ে হত্যা এবং হাতুড়ি, হ্যামার, ছেনি, শাবল ও চাপাতি দিয়ে এটিম বুথ ভাঙার চেষ্টা করেন। এক পর্যায়ে প্রায় ১০-১২ মিনিট চেষ্টা করে এটিএম বুথ ভাঙতে ব্যর্থ হয়ে ব্যবহৃত হাতুড়ি, হ্যামার, ছেনি, শাবল, চাপাতি ও ব্যাগ ঘটনাস্থলে রেখে একটি ছোট চাকু নিয়ে ঘটনাস্থল ত্যাগ করেন। এরপর ভোর ৫টা ৩১ মিনিটের দিকে মিরপুরগামী অছিম পরিবহনের বাসে উঠে মিরপুরের দিকে চলে যান।
এ ঘটনায় আর কেউ জড়িত কিনা জানতে চাইলে ডিবিপ্রধান বলেন, আরিফুল ইসলামই এ ঘটনায় জড়িত। তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!