শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরের ঐতিহ্যবাহী প্রাচীনতম ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান ‘তারাগঞ্জ মধ্যবাজার রহমানিয়া হাফেজিয়া মাদরাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, ওয়াজ মাহফিল ও ‘আল মোবারক’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত মধ্যবাজার মসজিদ গেইট এলাকায় দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করে অনুষ্ঠান বাস্তবায়ন কমিটি।

এতে সকাল ১০টায় পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত পরিবেশন ও স্মৃতিচারণ বক্তব্যের মাধ্যমে প্রথম অধিবেশন সম্পন্ন হয়। যোহরের নামাজের বিরতির পর আলোচনা সভা ও ‘আল মোবারক’ গ্রন্থের মোড়ক উন্মোচন কর হয়।
এতে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব ও এসডিএফের চেয়ারম্যান ও মসজিদ কমিটির সভাপতি আবদুস সামাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান, পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোশারফ হোসেন, মসজিদ কমিটির সাধারণ সম্পাদক নুরুল আমীন, মুফতি নুরুল ইসলাম, মাওলানা খোরশিদ আলম কাসেমি, মাদরাসার প্রতিষ্ঠাতা সদস্য মো.আবদুর রহমান, হাফেজ ইসমাইল হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন গড়কান্দা মহিলা মাদরাসার অধ্যক্ষ ও আল মোবারক গ্রন্থের সম্পাদক মাহমুদ মোস্তফা। এসময় বিভিন্ন ব্যক্তিবর্গ ও প্রাক্তন শিক্ষার্থীরা স্মতিচারণ করেন।
বিকেল থেকে স্মৃতিচারণমূলক বক্তব্য ও প্রাক্তন শিক্ষকদের অংশ গ্রহনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে মাদরাসার প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে সম্মাননা পাগরি প্রদান করা হয়। রাতে আমন্ত্রিত বক্তাদের অংশ গ্রহনের ওয়াজ মাহফিলের মধ্য দিয়ে তারাগঞ্জ মধ্যবাজার রহমানিয়া হাফেজিয়া মাদরাসার ৫০ বছর পূর্তি পালিত হয়েছে।




