ads

মঙ্গলবার , ১৬ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ইয়াবা সেবনের অপরাধে যুবকের ৬ মাসের কারাদণ্ড

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
এপ্রিল ১৬, ২০২৪ ৯:০৩ অপরাহ্ণ

শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবা সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রফিকুল ইসলাম (২৫) নামে এক যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। ১৬ এপ্রিল মঙ্গলবার সকালে দণ্ডপ্রাপ্ত যুবককে শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

এর আগে সোমবার রাতে আটকের পর ওই দণ্ডাদেশ প্রদান করেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল। দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের তন্তর গ্রামের বাসিন্দা শামসুদ্দিনের পুত্র।

জানা যায়, মাদকাসক্ত যুবক রফিকুল ইসলাম সোমবার রাতে উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রকুড়া ইউনিয়নের তন্তর এলাকায় ইয়াবা সেবন করছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। এসময় রফিকুল ইসলামকে ইয়াবা সেবনের অপরাধে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ডাদেশ প্রদান করেন।

Shamol Bangla Ads

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিশায় রিছিল বলেন, মাদক নির্মূলে ও জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Need Ads
error: কপি হবে না!