ads

সোমবার , ১৫ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
এপ্রিল ১৫, ২০২৪ ১০:০৯ অপরাহ্ণ

শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৫ এপ্রিল সোমবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত ওই সভায় বক্তব্য রাখেন কমিটির উপদেষ্টা শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ছানুয়ার হোসেন ছানু ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম।

Shamol Bangla Ads

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল খায়রুমের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা, পৌর মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য প্রমুখ।

সভায় শান্তিপূর্ণভাবে ঈদুল ফিতর ও বাংলা নববর্ষ বরণ উৎসব সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করা হয় এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সেইসাথে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিতে সন্তোষ প্রকাশ করা হয়।

Shamol Bangla Ads

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুন নাহারের সঞ্চালনায় ওই সভায় কমিটির অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!