ads

মঙ্গলবার , ৯ এপ্রিল ২০২৪ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর মাঝে পুলিশের ঈদ উপহার সামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৯, ২০২৪ ২:২৮ অপরাহ্ণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

Shamol Bangla Ads

৯ এপ্রিল মঙ্গলবার সকালে শেরপুর সদর থানা পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তৃতীয় লিঙ্গের (হিজড়া) জনগোষ্ঠীর মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম-সেবা।

উপহারসামগ্রী গ্রহণকালে জেলা হিজড়া কল্যাণ সমিতির সভাপতি নিশি সরকার ও কয়েকজন তাদের অনুভূতি ব্যক্ত করার পাশাপাশি ঈদ উপহার প্রদান করায় পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Shamol Bangla Ads

ঈদ উপহার বিতরণকালে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলাম, জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!