ads

রবিবার , ৭ এপ্রিল ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শিল্পপতি ইদ্রিস মিয়ার ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে শেরপুরের ৪০ মসজিদে ইফতার বিতরণ

খবর টি পড়েছেন : ৫২৩
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

বৃহত্তর ময়মনসিংহ বিভাগের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি, দানবীর, শিক্ষানুরাগী আলহাজ্ব ইদ্রিস মিয়া’র দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুদিনব্যাপী বিশেষ দোয়া ও ৪০টি মসজিদে মসজিদে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মরহুম শিল্পপতি ইদ্রিস মিয়ার একমাত্র পুত্র, ইদ্রিস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, তরুণ শিল্পপতি গুলজার মোহাম্মদ ইয়াহ ইয়া জিহানের উদ্যোগে ৫ ও ৬ এপ্রিল বাদ আছর শেরপুর শহরের ৪০টি মসজিদে বিশেষ দোয়া শেষে ৮ হাজার মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়। ইফতার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের চেয়ারম্যান আলহাজ্ব মিসেস রেহানা ইদ্রিস ও ব্যবস্থাপনা পরিচালক গুলজার মোহাম্মদ ইয়াহ ইয়া জিহান।

Shamol Bangla Ads

গুলজার মোহাম্মদ ইয়াহ ইয়া জিহান জানান, আমার বাবা আলহাজ্ব ইদ্রিস মিয়া প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ীর পাশাপাশি পরিচ্ছন্ন, রুচিসম্পন্ন ও মানবিক বোধসম্পন্ন মানুষ ছিলেন। এজন্য তিনি তার কর্মের মাধ্যমে মানুষের মাঝে আজীবন বেঁচে থাকবেন। তার ৩য় মৃত্যুবার্ষিকী ১২ এপ্রিল হিসাব অনুযায়ী ঈদের পরদিন পরে। তাই আমরা এবার ২৫ রোজা ও ২৬ রোজা পবিত্র লাইলাতুল কদরে শেরপুরের বিভিন্ন মসজিদে বিশেষ দোয়া ও মুসল্লীদের মাঝে ৮ হাজার প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করেছি। ওইসময় তিনি সকলের কাছে তার মরহুম বাবার জন্য দোয়া চান।

ইফতার বিতরণকালে ইদ্রিস গ্রুপ অব কোম্পানীজ লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোতাসিম বিল্লাহ আরিফ, জিএম জাহাঙ্গীর আলম, পিএ শাখার ডিজিএম কামরুজ্জামান রিপন, বিক্রয় শাখার ডিজিএম লুতফর রহমান ঠান্ডাসহ কোম্পানীর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

জানা যায়, ২০২১ সালের ১২ এপ্রিল রাজধানী ঢাকার ধানমণ্ডিস্থ ডাঃ আনোয়ার খান মডার্ণ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেরপুরের বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ইদ্রিস মিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি জীবদ্দশায় ব্যবসার পাশাপাশি বিভিন্ন শিক্ষা, ধর্মীয় ও সামাজিক সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন। শহরের শেখহাটিতে ইদ্রিসিয়া কামিল মাদ্রাসা, কামারিয়ায় জিহান সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলহাজ্ব বাবর আলী উচ্চ বিদ্যালয়, শহরের নারায়ণপুরে নান্দনিক কারুকাজ খচিত আলহাজ্ব বাবর আলী জামে মসজিদ, শেরপুরের অন্যতম প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান রেহানা ইদ্রিস মডেল একাডেমী তার হাতেই গড়া।

এছাড়া বহু স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে থেকে অনেক আর্থিক সহায়তা প্রদান করে গেছেন। তার প্রতিষ্ঠিত শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানে হাজার হাজার শ্রমিক-কর্মচারী জীবিকা নির্বাহ করছেন।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শ্রীবরদীতে পুলিশ সদস্যদের মাঝে পুলিশ সুপারের ঈদ উপহার… পরবর্তী সংবাদ শেরপুরে বিশেষ ভিজিএফের চাল পাচ্ছে দেড় লক্ষাধিক পরিবার

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads