ads

শনিবার , ৬ এপ্রিল ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঢাকায় নিহত শেরপুরের পুলিশ সদস্যের পরিবারের হাতে আইজিপির ঈদ উপহার প্রদান

স্টাফ রিপোর্টার
এপ্রিল ৬, ২০২৪ ৩:৪৬ অপরাহ্ণ

ঢাকায় কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্য শেরপুরের মনিরুজ্জামান তালুকদারের পরিবারে কাছে আইজিপির দেওয়া ঈদুল ফিতরের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ৬ এপ্রিল শনিবার শেরপুরের পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে ওই পরিবারের কাছে আইজিপির পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা বার্তাসহ খাদ্য উপকরণ ও উপহার সামগ্রী তুলে দেন পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. খোরশেদ আলম।

Shamol Bangla Ads

ওইসময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগে কর্মরত ট্রাফিক কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার গত কোরবানীর ঈদের ছুটি শেষে ১ জুলাই ভোরে ঢাকায় ফেরার পর ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন।

Shamol Bangla Ads

তিনি শেরপুরের শ্রীবরদী উপজেলার কুরুয়া তালুকদারবাড়ীর বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম তালুকদার ও মোরছেদা বেগম দম্পতির ছেলে এবং দুই ছেলে সন্তানের জনক ছিলেন।

Need Ads
error: কপি হবে না!