ads

বুধবার , ৩ এপ্রিল ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ব্যাংক ডাকাতিতে কুকি চিনের সম্পৃক্ততা পাওয়া গেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
এপ্রিল ৩, ২০২৪ ৩:০৩ অপরাহ্ণ

বান্দরবানের রুমা এবং থানচিতে ব্যাংক ডাকাতির ঘটনায় জঙ্গিগোষ্ঠী কুকি চিনের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ৩ এপ্রিল বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

Shamol Bangla Ads

বান্দরবানের রুমায় ভল্ট থেকে ১ কোটি ৫৯ লাখ টাকা লুটের পর এবার থানচিতে সোনালী এবং কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে থানচি বাজারে এ ঘটনা ঘটে।

এ ঘটনার বিষয়ে মন্ত্রী বলেন, ব্যাংক ডাকাতির ঘটনায় যা যা করণীয়, সবই করছে সরকার। তিনি বলেন, ব্যাংকে ডাকাতির ঘটনায় কুকি চিং নামে একটি জঙ্গি সংগঠন জড়িত বলে জানা গেছে। তবে এ বিষয়ে এখনও বিস্তারিত তথ্য জানা যায়নি। পুলিশ মহাপরিদর্শকের নেতৃত্বে একটি টিম সেখানে রয়েছে। তারা সার্বিক দিক খতিয়ে দেখছে।

Shamol Bangla Ads

আসাদুজ্জামান খান বলেন, ব্যাংক লুট করে চলে যাওয়ার পরপরই পুলিশ ও বিজিবি সেখানে অভিযান চালাচ্ছে। সেনাবাহিনীর সদস্যরাও যোগ দেবেন।

সীমান্ত হত্যা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সীমান্ত হত্যা বন্ধে সেখানে অস্ত্র ব্যবহার না করার জন্য ভারতের সঙ্গে আলোচনা চলছে। মূলত অবৈধ ব্যবসার জন্য যাতায়াতকারী দুদেশের নাগরিকই এ ঘটনার শিকার হয়ে থাকেন। সীমান্ত হত্যা বা গোলাগুলি বন্ধে সরকার তারপর রয়েছে বলেও জানান মন্ত্রী।

Need Ads
error: কপি হবে না!