ads

বুধবার , ৩ এপ্রিল ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নালিতাবাড়ীতে ঈদ উপহার বিতরণ করলেন সংসদ উপনেতা মতিয়া চৌধুরী

অভিজিৎ সাহা, নালিতাবাড়ী
এপ্রিল ৩, ২০২৪ ৭:২০ অপরাহ্ণ

ঈদুল ফিতর উপল‌ক্ষে শেরপু‌রের না‌লিতাবাড়ী উপ‌জেলায় পাঁচ‌টি ইউনিয়‌নের অসহায় দ‌রিদ্র মানু‌ষের মা‌ঝে শা‌ড়ি, শার্ট, থ্রি-পিস ও ট্রাউজার বিতরণ করা হ‌য়ে‌ছে।

Shamol Bangla Ads

৩ এপ্রিল বুধবার দিনব্যাপী আওয়ামী লী‌গের সভাপ‌তিমন্ডলীর সদস্য, সংসদ উপ‌নেতা ও স্থানীয় সংসদ সদস্য বেগম ম‌তিয়া চৌধুরী এসব উপহার বিতরণ করেন।

উপ‌জেলা প্রশাসন সূ‌ত্রে জানা গে‌ছে, বৃহস্পতিবার সকা‌লে উপ‌জেলার ম‌রিচপুরান, রুপনারায়নকুড়া, না‌লিতাবাড়ী, কাকরকা‌ন্দি ও রামচন্দ্রকুড়া ইউনিয়‌নে মতিয়া চৌধুরী ব্যক্তিগত তহবিল ও প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে এক হাজার নারী‌কে এক‌টি ক‌রে শা‌ড়ি, ৫০০ জন‌ পুরুষ‌কে এক‌টি ক‌রে শার্ট ও ৫০০ জন‌ পুরুষ‌কে এক‌টি ক‌রে ট্রাউজার ও অষ্টম‌ শ্রেণীর ১৮০জন শিক্ষার্থীর মা‌ঝে থ্রি-পিস ও নবম‌ শ্রেণির ৭২ জনের ম‌ধ্যে এক‌টি ক‌রে উন্নতমা‌নের শা‌ড়ি দেওয়া হয়।

Shamol Bangla Ads

এসব উপহার বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলিশায় রিছিলের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার দিদারুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ এইচ এম মোস্তফা কামাল,সাধারণ সম্পাদক ওয়াজ কুরুনী,যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহামেদ , মো.মোশারফ হোসেন, অর্থ সম্পাদক গোপাল চন্দ্র সরকার প্রমুখ।

Need Ads
error: কপি হবে না!