ads

শুক্রবার , ২৯ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে ট্রাক-ব্যাটারিচালিত রিকশার সংঘর্ষে নারী-শিশুসহ আহত ৩

স্টাফ রিপোর্টার
মার্চ ২৯, ২০২৪ ১১:২৪ অপরাহ্ণ

শেরপুরে মালবোঝাই ট্রাক ও ব্যাটারিচালিত মিশুক রিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী ও তার শিশুসন্তানসহ ৩ জন আহত হয়েছেন। ২৯ মার্চ শুক্রবার বিকেলে শহরের নওহাটা পৌর কবরস্থানের সামনে ওই সড়ক দুর্ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

আহতরা হচ্ছেনশহরের কান্দাপাড়া এলাকার আলম আনছারির স্ত্রী জয়া (৩৫), তার শিশুসন্তান ও রিকশার চালক। এদিকে ঘটনার পর থেকেই পলাতক রয়েছে ট্রাকচালক ও রিকশাচালক।

জানা যায়, শুক্রবার বিকেল সোয়া চারটার দিকে পৌর শহরের নওহাটা পৌর কবরস্থানের সামনে শেরপুর-ঝিনাইগাতী আঞ্চলিক মহাসড়কে একটি মালবোঝাই ট্রাক ও ব্যাটারিচালিত মিশুক রিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে রিকশায় থাকা জয়া ও তার সন্তান গুরুতর আহত হন।

Shamol Bangla Ads

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে আহত জয়ার অবস্থা গুরুতর দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে ঘটনার পরপরই ট্রাক ও রিকশাচালক দৃজনই পালিয়ে যায়।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত ট্রাক ও রিকশা আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!