ads

বৃহস্পতিবার , ২৮ মার্চ ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

খবর টি পড়েছেন : ৫৩৪
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আগামী তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে শেরপুরে স্বাবলম্বী উন্নয়ন সমিতি’র আয়োজনে আস্থা প্রকল্পের নাগরিক প্লাটফর্মের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ বুধবার সকাল ১১ টায় সদর উপজেলার বিআরডিবি হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়।

Shamol Bangla Ads

সভায় সভাপতিত্ব করেন প্রফেসর আবুল হাসেম। বক্তব্য দেন, নাগরিক প্লাটফর্মের যুগ্ম আহবায়ক তাহমিনা জলি, মোহনা টিভির শেরপুর জেলা প্রতিনিধি রেজাউল করিম বকুল, সাংবাদিক হারুনুর রশিদ, ফরিদ আহমেদ।

স্বাবলম্বী উন্নয়ন সমিতির শেরপুর ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর ফিরোজ আহমেদ এর সঞ্চালনায় প্রকল্পের চলমান কার্যক্রম, লক্ষ্য, উদ্দেশ্য ও পরবর্তী পদক্ষেপসহ বিস্তারিত তুলে ধরে বক্তব্য দেন মনিটরিং ও রিপোর্টিং অফিসার অনন্যা জ্যোতি।

Shamol Bangla Ads

নাগরিক প্লাটফর্মের আগামি তিন মাসের কর্মপরিকল্পনা নিয়ে বক্তব্য দেন আস্থা প্রকল্পের ফিল্ড অফিসার সাইকা উম্মাসী, বীরমুক্তিযোদ্ধা মো, আব্দুর রহমান তালুকদার, বিশিষ্ট সমাজকর্মী ও শিক্ষক এসএম আবু হান্নান, অবসরপ্রাপ্ত শিক্ষক মনজুরুল হক, বিজয় টিভির জেলা প্রতিনিধি জিএম বাবুল, বৈশাখী টিভির জেলা প্রতিনিধি বিপ্লব দে কেটু, জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক শিক্ষক সালেহা ফেরদৌস, স্মার্ট বাংলাদেশ পুরুষ্কারপ্রাপ্ত আইসিটি উদ্যোক্তা মিনহাজ উদ্দিন, শহীদ মোস্তফা পাঠাগারের প্রকৌশলী শুভজিৎ নিয়োগী, আদিবাসী সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক তাপস বিশ্বাস, আদিবাসী নেতা ও শিক্ষক যুগল কিশোর কোচ, নারী উদ্যোক্তা আইরিন পারভিন ও সানজিদা জেরিন প্রমুখ।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নকলায় ফাঁসিতে ঝুলে ও বিদ্যুৎস্পর্শে ২ জনের মৃত্যু পরবর্তী সংবাদ শেরপুরে পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কুতথ্য প্রতিরোধের অপরিহার্যতা…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads