ads

বুধবার , ১৩ মার্চ ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঈদে যাত্রীবাহী নৌযানে পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা

খবর টি পড়েছেন : ৩২৭
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

আসন্ন ঈদ যাত্রাকে নির্বিঘ্ন করতে ঈদের আগে ও পরে ১০ দিন যাত্রীবাহী নৌযানে সব ধরণের পণ্য পরিবহন বন্ধ থাকবে। একই সঙ্গে দেশের অন্য প্রান্ত থেকে সদরঘাটে আসা কোনো যাত্রীবাহী নৌযানে পণ্য পরিবহন করা যাবে না। ১৩ মার্চ বুধবার নৌ পরিবহন মন্ত্রণালয়ের সভাকক্ষে ঈদ যাত্রায় নৌচলাচল ও যাত্রীদের নিরাপত্তা বিষয়ক অনুষ্ঠিত এক সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

Shamol Bangla Ads

সভার সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে পাঁচদিন ও পরে পাঁচদিন রাজধানীর সদরঘাট থেকে যাত্রীবাহী নৌযানে সব ধরণের পণ্য পরিবহন বন্ধ থাকবে।

তবে এ সময়ে বিআইডব্লিউটিএ-কে নির্ধারিত আলাদা ভাড়া দিয়ে মোটরসাইকেল পরিবহন করা যাবে। এই সময় নৌপথে রাতের বেলায় সব ধরনের স্পিডবোট চলাচল বন্ধ থাকবে।

Shamol Bangla Ads

এদিকে, আগামী ৪ এপ্রিল থেকে ১৬ এপ্রিল পর্যন্ত সব ধরনের বালুবাহী বাল্কহেড চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। তা ছাড়া লঞ্চে যাত্রীদের জাতীয় পরিচয়পত্র দেখে টিকিট দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এছাড়া ঈদের আগে তিন দিন ও পরে তিন দিন নিত্য প্রয়োজনীয় ও দ্রুত পচনশীল পণ্যবাহী ট্রাক ছাড়া সাধারণ ট্রাক ও কাভার্ড ভ্যান ফেরিতে পারাপার বন্ধ থাকবে। এ সময়ে লঞ্চের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে নদীতে মাছ ধরার জাল ফেলা নিষিদ্ধ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ স্বাস্থ্য পরীক্ষার জন্য ফের হাসপাতালে খালেদা জিয়া পরবর্তী সংবাদ নোঙর অবস্থায় আছে জিম্মি বাংলাদেশি জাহাজ

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads