ads

রবিবার , ১০ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে দুই কৃষকের জমির চিচিঙ্গা বাগান কেটে দিয়েছে দুর্বৃত্তরা

খোরশেদ আলম, ঝিনাইগাতী
মার্চ ১০, ২০২৪ ৭:৫১ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে দুই কৃষকের চিচিঙ্গা ক্ষেত কেটে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে ৯ মার্চ শনিবার রাতে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ধানশাইল ইউনিয়নের উত্তর দাড়িয়ারপার গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষকরা হচ্ছেন ওই গ্রামের সুরুজ্জামানের ছেলে আব্দুল মালেকও মৃত ছাবের আলীর ছেলে আজাহার আলী।

Shamol Bangla Ads

জানা গেছে, ওই দুই কৃষক ৫০ শতাংশ করে এক একর জমিতে চিচিঙ্গা চাষ করেন। চিচিঙ্গা চাষে প্রতিজন কৃষকের ব্যয় হয়েছে প্রায় তিন লাখ টাকা। ইতিমধ্যেই চিচিঙ্গা উৎপাদন শুরু হয়েছে। এ অবস্থায় কে বা কারা শনিবার রাতে ওই দুই কৃষকের চিচিঙ্গা বাগানের পুরো গাছগুলো উপড়ে ফেলে।

ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা ও ধামশাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম রবিবার সকালে ক্ষতিগ্রস্ত কৃষকের সবজি ক্ষেত পরিদর্শনে যান।

Shamol Bangla Ads

ওই সময় উপস্থিত সকলকে বলতে শোনা গেছে, গাছের সাথে এ কেমন শত্রুতা। ওই দুই কৃষকের চিচিঙ্গা ক্ষেত উপড়ে ফেলায় দিশেহারা হয়ে পড়েছে পরিবার দুইটি। দুই কৃষক পরিবারের জীবন জীবিকা নির্বাহের একমাত্র অবলম্বন ছিলো চিচিঙ্গা ক্ষেত।

Need Ads
error: কপি হবে না!