ads

বুধবার , ৬ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে ৩ শতাধিক শিক্ষার্থীকে বীরত্বগাথা শোনালের বীর মুক্তিযোদ্ধাগণ

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ৬, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধকরণের লক্ষ্যে প্রায় ৩ শতাধিক শিক্ষার্থীদেরকে স্থানীয় পর্যায়ে বীর মুক্তিযোদ্ধাদের যুদ্ধকালীন বীরত্বগাথা শোনানো হয়েছে। ৬ মার্চ বুধবার সকালে বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন প্রকল্প জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের আয়োজনে কাকিলাকুড়া ইউনিয়ন বালিকা দাখিল মাদরাসা হলরুমে বীর মুক্তিযোদ্ধারা শিক্ষার্থীদের যুদ্ধকালীন গল্প শোনান।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের প্রকল্প পরিচালক উপ-সচিব ড. মো. নুরুল আমিন। উপজেলা নির্বাহী অফিসার ফৌজিয়া নাজনীনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) রাজিবুল আহসান। ওইসময় শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আমিনুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, নজরুল ইসলাম, সায়েদ আলী।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেনের সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছালাহ উদ্দিন ছালেম। এসময় জেলা শিক্ষা অফিসার মো. রেজুয়ান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রুহুল আলম তালুকদার, বীর মুক্তিযোদ্ধাবৃন্দসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Need Ads
error: কপি হবে না!