ads

বুধবার , ৬ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে কিশোর বিপ্লব হত্যাকান্ডের মূলহোতা গ্রেফতার

স্টাফ রিপোর্টার
মার্চ ৬, ২০২৪ ১২:৩২ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলায় এসএসসি পরীক্ষার্থী বিপ্লবকে চাঞ্চল্যকর হত্যার মূলহোতা মো. আল-আমিনকে (১৪) গ্রেফতার করেছে র‌্যাব-১৪। ৪ মার্চ সোমবার রাতে র‌্যাব-১৪ এবং র‌্যাব-১ যৌথ অভিযান পরিচালনা করে রাজধানী ঢাকার উত্তরখান থেকে তাকে গ্রেফতার করে। মো. আল আমিন শ্রীবরদী উপজেলার চরশিমুলচূড়া গ্রামের রহিম মন্ডলের ছেলে।

Shamol Bangla Ads

জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি রবিবার রাতে শ্রীবরদী উপজেলার মামদামারি কান্দাপাড়া এবতেদায়ী মাদ্রাসায় ওয়াজ শুনতে যায় বিপ্লব। সেখানে পার্শ্ববর্তী চরশিমুলচুরার মোশাররফ হোসেন নুদার ছেলে, স্থানীয় কিশোরগ্যাংয়ের নেতা আরিফ হোসেন ও রহিম মন্ডলের ছেলে আল আমিন গংরা বিপ্লবের সাথে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি করে। পরে ওয়াজ শুনে নানার বাড়ি আসার পথে আরিফ ও তার সহযোগীরা বিপ্লবের ওপর হামলা চালিয়ে তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শ্রীবরদী উপজেলা হাসপাতালে এবং পরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন।

ওই ঘটনায় নিহত বিপ্লবের বাবা মো. কাবিল মিয়া বাদী হয়ে শেরপুরের শ্রীবরদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনাস্থলে জনতার হাতে আটক আসামি আরিফ (২১) বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধি আইনের ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে। ওই আসামির জবানবন্দীতে প্রাপ্ত কিশোর অপরাধী আল আমিনের জড়িত থাকার বিষয়টি উঠে আসে।

Shamol Bangla Ads

এরই প্রেক্ষিতে, র‌্যাব-১৪ এবং র‌্যাব-১ এর যৌথ অভিযানে ডিএমপি ঢাকার উত্তরখানের হেলাল মার্কেট এলাকা হতে সন্ত্রাসী আল আমিন গ্রেফতার হন। পরে ৫ মার্চ শ্রীবরদী থানায় গ্রেফতারকৃতকে হস্তান্তর করা হয়েছে বলে ৫ মার্চ মঙ্গলবার রাতে র‌্যাব-১৪ ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জুলফিকার আলী সাংবাদিকদের নিশ্চিত করেন।

Need Ads
error: কপি হবে না!