ads

শনিবার , ২ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সরকারের জবাবদিহিতা নেই তাই নৈরাজ্য-দুর্ঘটনা: বিএনপি

শ্যামলবাংলা ডেস্ক
মার্চ ২, ২০২৪ ২:২০ অপরাহ্ণ

রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে ভয়াবহ আগুনে হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হয় না। ফলে জনসমাজে নৈরাজ্য বিরাজ করে, নানা দুর্ঘটনা ঘটে ও মানুষের প্রাণ ঝরে যায়।

Shamol Bangla Ads

১ মার্চ শুক্রবার এক শোকবার্তায় এ দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গতকাল রাত পৌনে দশটায় রাজধানীর বেইলি রোডের একটি বহুতল ভবনে লাগা ভয়াবহ অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ৪৫ জনের নির্মম মৃত্যু এবং এখনো হাসপাতালের বিছানায় আগুনে দগ্ধ মানুষের আহাজারি অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। এ পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ৪৫ জনের হৃদয়বিদারক প্রাণহানির ঘটনা ঘটেছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছে।

তিনি আরও বলেন, দেশে আইনের শাসন না থাকলে দুর্ঘটনা ও বিপর্যয় ঘটতেই থাকে।

Shamol Bangla Ads

এই ভয়াবহ আগুনে নিহত ও আহতদের স্বজনদের মতোই নিজেকে গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল।

Need Ads
error: কপি হবে না!