ads

শনিবার , ২ মার্চ ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে নানা আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত

স্টাফ রিপোর্টার
মার্চ ২, ২০২৪ ১:৩৫ অপরাহ্ণ

‘সঠিক তথ্যে ভোটার হবো, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো’ এ প্রতিপাদ্য বিষয়কে ধারণ করে শেরপুরে নানা আয়োজনে জাতীয় ভোটার দিবস-২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষে ২ মার্চ শনিবার সকালে জেলা কালেক্টরেট চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই জায়গায় গিয়ে শেষ হয়।

Shamol Bangla Ads

পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনীগন্ধায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ। জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত, জেলা মুক্তিযোদ্ধা ইউনিটের সাবেক ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন সুরুজ, শেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক শিবশঙ্কর কারুয়া শিবু, পুলিশ পরিদর্শক (প্রশাসন ও ক্রাইম) মো. আব্দুল ওয়াহিদ, প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম আধার, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সহকারী নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম।

পরে ১৮ জন নতুন ভোটারের হাতে স্মার্ট কার্ড তুলে দেওয়া হয়। ওইসময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার জিএমএ মুনীবসহ অন্যান্য কর্মকর্তা, জেলা নির্বাচন অফিসের অন্যান্য কর্মকর্তা, নতুন ভোটার, সাংবাদিক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

উল্লেখ্য, এবার জেলায় নতুন ভোটার হয়েছেন ২১ হাজার ৬৮৪ জন। তার মধ্যে পুরুষ ১২ হাজার ৯৭৯ জন, নারী ৮ হাজার ৭০৫ জন ও তৃতীয় লিঙ্গের ১৩ জন রয়েছেন।

Need Ads
error: কপি হবে না!