ads

বৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুর পুকুরে ডুবে প্রাণ গেল শিশুর

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৭:০০ অপরাহ্ণ

শেরপুরে আবু বকর সিদ্দিক নামে আড়াই বছর বয়সী এক শিশু পুকুরের পানিতে ডুবে মারা গেছে। ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার জঙ্গলদী দক্ষিণপাড়া এলাকায় ওই ঘটনা ঘটে। মৃত শিশু আবু বকর সিদ্দিক স্থানীয় মোহাম্মদ হায়দার আলীর ছোট ছেলে।

Shamol Bangla Ads

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে সদর উপজেলার জঙ্গলদী দক্ষিণপাড়া গ্রামের বাড়ি থেকে শিশু আবু বকর সিদ্দিক নিখোঁজ হয়।

এর দুই ঘন্টা পর তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে পার্শ্ববর্তী একটি পুকুরে আবু বকর সিদ্দিকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে সেখান থেকেই তার লাশ উদ্ধার করেন স্বজনরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এমদাদুল হক জানান, খবর পেয়ে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে বিনা ময়না তদন্তে লাশ দাফনের আবেদন করা হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!