ads

রবিবার , ২৫ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নকলায় শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে প্রাণ গেল খামারির

জাহাঙ্গীর হোসেন, নকলা
ফেব্রুয়ারি ২৫, ২০২৪ ৩:২২ অপরাহ্ণ

শেরপুরের নকলা উপজেলায় হাঁসের খামারে পাতা শিয়াল মারার বৈদ্যুতিক ফাঁদে আটকে মহিদুল ইসলাম (৩৫) নামে এক খামারির মৃত্যু হয়েছে। ২৪ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যায় উপজেলার উরফা ইউনিয়নের খিচা গ্রামে ওই ঘটনাটি ঘটে। নিহত মহিদুল ইসলাম খিচা গ্রামের লাল মিয়ার ছেলে।

Shamol Bangla Ads

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মহিদুল ইসলাম কৃষিকাজের পাশাপাশি বাণিজ্যিকভাবে হাঁসের খামার করেছিলেন। খামারে শিয়ালের অত্যাচার থেকে রক্ষা পেতে খামারের চারপাশে বাশের খুঁটি দিয়ে ঘিরে বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করতেন। শনিবার সন্ধ্যায় খামারে বৈদ্যুতিক ফাঁদ পাততে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক ফাঁদে আটকে গিয়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

উরফা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম তালুকদার ভূট্টো ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি খুবই দুঃখজনক। মহিদুল ইসলাম ক্ষুদ্র কৃষক। সে কৃষি কাজের ফাঁকে হাঁস পালন করে জীবিকা নির্বাহ করতো। তবে শিয়াল মারতে তার বৈদ্যুতিক ফাঁদ ব্যবহার করা ঠিক হয়নি বলে তিনি মন্তব্য করেন।

Shamol Bangla Ads

এ ব্যাপারে নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুল কাদের মিয়া জানান, ওই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!