শেরপুরে জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা গার্মেন্টস ব্যবসায়ী মালিক সমিতির সদস্য মতিউর রহমান মতিন (৩১) নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। ২৩ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে পৌর ঈদগাহ মাঠে তারা নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে।

মতিউর রহমান মতিনের জানাজায় অংশ নেন শেরপুর-১ (সদর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. ছানুয়ার হোসেন ছানু। ওইসময় মুঠোফোনে সাবেক ছাত্রলীগ নেতা মতিনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করে বক্তব্য রাখেন সাবেক হুইপ ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. আতিউর রহমান আতিক এমপি।
জানাজায় জেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবীর রুমান, পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. রফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মিনহাজ উদ্দিন মিনাল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শোয়েব গাসান শাকিল, সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, মতিনের পরিবারের সকল আত্মীয়-স্বজনসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের জেলা ও উপজেলা পর্যায়ে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দসহ হাজারও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাবেক ছাত্রলীগ নেতা মো. মতিউর রহমান মতিন ব্রেইন স্ট্রোক করেন। পরে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।




