ads

শনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে ভিসা আরো সহজ হওয়া উচিত : হর্ষবর্ধন শ্রিংলা

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৪ ২:৩৫ অপরাহ্ণ

ভারত ও বাংলাদেশের মধ্যে ভিসা সহজ করার ওপর জোর দিয়েছেন ভারতের সাবেক পররাষ্ট্র সচিব, দেশটির ২০২৩ সালের জি২০ বিষয়ক প্রধান সমন্বয়কারী এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সাবেক হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

Shamol Bangla Ads

তিনি বলেন, ‘আমি যখন পররাষ্ট্রমন্ত্রী ছিলাম, তখন ৫ লাখ ভিসা দেওয়া হচ্ছিল। এরপর কিছু সরলীকরণ করা হয়। সে ক্ষেত্রে ভিসার সংখ্যা বাড়িয়ে ৫ থেকে ১৫ লাখ করা হয়েছিল। এখন সেটা ২০ লাখে রয়েছে। আমার মনে হয় ভিসা সহজলভ্য হওয়া উচিত, যাতে পর্যটকদের কোনো রকম হয়রানির শিকার না হতে হয়। ভিসা পেতে বিলম্ব না হয়। বাংলাদেশের জন্য ভিসা বাড়ানোর জন্য প্রয়াস চলছে এবং তা হলে মানুষে মানুষে সংযোগ বৃদ্ধি পাবে।

শুক্রবার কলকাতার নিউটাউনের একটি হোটেলে ‘ইন্দো বাংলা ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন’ (আইবিএফএ)-এর উদ্যোগে আয়োজিত ‘ভারত বাংলাদেশ সাংস্কৃতিক ও বাণিজ্যিক সম্পর্ক’ শীর্ষক আলোচনায় অংশ নিয়ে এসব মন্তব্য করেন শ্রিংলা।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘দুটি প্রতিবেশী দেশের সঙ্গে কী ধরনের সম্পর্ক থাকতে পারে তার রোল মডেল হলো ভারত-বাংলাদেশ। কাজেই ভারত-বাংলাদেশের যে সম্পর্ক আজ রয়েছে এ সম্পর্ক অটুট থাকবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের সম্পর্ক যেভাবে মজবুত করেছেন এ সম্পর্ক অটুট থাকবে। আমরা এই সম্পর্ক আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাব।’

Need Ads
error: কপি হবে না!