ads

শনিবার , ২৪ ফেব্রুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পোস্তগোলা সেতু সংস্কারের জন্য তৃতীয় দিনের মতো যান চলাচল বন্ধ

খবর টি পড়েছেন : ৪১৭
পড়ার সময়: ২ মিনিট
ফন্ট:

সংস্কার কাজ শুরু হওয়ার তৃতীয় দিনের মতো রাজধানীর পোস্তগোলা সেতুর ওপর দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। রাজধানীতে প্রবেশে ও বের হওয়ার জন্য পদ্মা সেতু হয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় যাওয়ার অন্যতম মাধ্যম পোস্তগোলা সেতু। ২৪ ফেব্রুয়ারি শনিবার সেতু দিয়ে যান চলাচলের ক্ষেত্রে এ নির্দেশনা দিয়েছে সেতু কর্তৃপক্ষ। যদিও গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া সংস্কার কাজ শুরুর সময়ে হালকা যান চলাচলের অনুমতি ছিল।

Shamol Bangla Ads

আগামী ৮ মার্চ পর্যন্ত এই ১৬ দিন সেতু দিয়ে চলাচলকারী যানবাহনগুলোকে বিকল্প পথ ব্যবহার করতে অনুরোধ করেছে সংস্থাটি। একই অনুরোধ জানিয়ে বিকল্প রুটের নির্দেশনাও দিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

ভারী যানবাহনের জন্য বিকল্প সড়ক
এ বিষয়ে সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ফেব্রুয়ারি থেকে আগামী ৮ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (এন-৮ ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) মহাসড়কের তৃতীয় কিলোমিটারে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী বুড়িগঙ্গা সেতু-১ এর (পোস্তগোলা সেতু) দুটি গার্ডারের মেরামত ও রেট্রোফিটিং কাজ করা হবে।

Shamol Bangla Ads

এজন্য ভারী যানবাহন (ট্রাক-পিকআপ ভ্যান, কাভার্ডভ্যান, কনটেইনারবাহী লরি) ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত এবং হালকা যানবাহন (বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি, অটোরিকশা ইত্যাদি) ২৪ ও ২৬ এবং ১, ৪ ও ৮ মার্চ- এই পাঁচদিন বিকল্প সড়ক ব্যবহার করতে বলা হয়েছে ।

আর যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কগামী যানবাহন ধোলাইপাড় বাসস্ট্যান্ড ও বাবুবাজার সেতু ব্যবহার করে তেঘড়িয়া ইন্টারসেকশন হয়ে মহাসড়কে প্রবেশ করবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক হতে যাত্রাবাড়ীগামী যানবাহন তেঘড়িয়া ইন্টারসেকশন-বাবুবাজার সেতু ব্যবহার করে ধোলাইপাড় হয়ে যাত্রাবাড়ী প্রবেশ করবে। গাবতলী থেকে ছেড়ে আসা দক্ষিণ অঞ্চলগামী যানবাহন পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাট হয়ে যাতায়াত করবে। দেশের পূর্বাঞ্চলদক্ষিণ পূর্বাঞ্চল হতে ছেড়ে আসা দক্ষিণাঞ্চলদক্ষিণ পশ্চিমাঞ্চলগামী যানবাহন চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাট হয়ে যাতায়াত করবে। দেশের উত্তরাঞ্চল হতে ছেড়ে আসা দক্ষিণাঞ্চলগামী যানবাহন বঙ্গবন্ধু সেতু হয়ে যাতায়াত করবে।

হালকা যানবাহনের জন্য বিকল্প সড়ক
পদ্মা সেতু হতে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামমুখী যানবাহন শ্রীনগর-মুন্সীগঞ্জ- মুক্তারপুর সেতু- তৃতীয় শীতলক্ষ্যা সেতু- মদনপুর সড়ক ব্যবহার করতে পারবে। সিলেট, চট্টগ্রাম হতে পদ্মা সেতুমুখী যানবাহন মদনপুর হতে তৃতীয় শীতলক্ষ্যা সেতু- মুক্তারপুর সেতু মুন্সীগঞ্জ- শ্রীনগর সড়ক ব্যবহার করতে পারবে। পদ্মা সেতু হতে ঢাকাগামী যানবাহন শ্রীনগর দোহার- নবাবগঞ্জ- কেরানীগঞ্জ (আর-৮২০) সড়ক, তুরাগ-রোহিতপুর (জেড-৫০৬৯), আব্দুল্লাহপুর- রাজাবাড়ী বাজার-কোনা খোলা মোড়-বছিলা সেতু- মোহাম্মদপুর সড়ক ব্যবহার করতে পারবে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ ৬ ঘণ্টার ব্যবধানে দেশি চিনির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বদল পরবর্তী সংবাদ ন্যায়বিচার প্রাপ্তিতে আইনের শাসন প্রতিষ্ঠা করেছে সরকার :…

সর্বশেষ - জাতীয় সংবাদ

Shamol Bangla Ads
Shamol Bangla Ads