ads

বৃহস্পতিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদীতে এসএসসি পরীক্ষাকেন্দ্রে মোবাইল ব্যবহার করায় ৫ শিক্ষককে অব্যাহতি

রেজাউল করিম বকুল
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ৭:৩০ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদীতে এসএসসি পরীক্ষাকেন্দ্রে মোবাইল ব্যবহার করার অপরাধে ৫ শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে শ্রীবরদী আকবরিয়া পাবলিক পাইলট ইন্সটিটিউট কেন্দ্রে ওই ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

ওই কেন্দ্রের কেন্দ্র সচিব সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, অব্যাহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন, খড়িয়া কাজিরচর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রেজুয়ান কবির, সুলতান মাহমুদ, ভেলুয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আতাহার আলী, ঝিনিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আসাদ উজ্জজামান ও মো. মনিরুজ্জামান।

ওই কেন্দ্রের ট্যাগ অফিসার মাসুমা মমতাজ বলেন, ‌পরীক্ষার শুরুর কিছুক্ষণ পর শিক্ষকদের সার্চ করলে মোবাইল পাওয়া যায়। পরে বিষয়টি ইউএনও স্যারকে অবগত করি। পরে তাদের এসএসসি পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

Shamol Bangla Ads

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনীন বলেন, নির্দেশনা অমান্য করে পরীক্ষাকেন্দ্রে মোবাইল ব্যবহার করায় সংশ্লিষ্ট কেন্দ্রে দায়িত্বরত ৫ জন শিক্ষককে দুই বছরের জন্য পরীক্ষার সব কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা নিতে আমরা সর্বদা তৎপর রয়েছি।

Need Ads
error: কপি হবে না!