ads

বৃহস্পতিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে পাঠাগার উদ্বোধন

খবর টি পড়েছেন : ৪৭৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে প্রয়াত মাস্টার এপ্রিল বনোয়ারী ও প্রমোদ রেমা স্মৃতি পাঠাগার উদ্বোধন করা হয়েছে। ২১ ফেব্রুয়ারি বুধবার বিকেলে উপজেলার ভারুয়া বাজারে ওই পাঠাগারের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে ওই পাঠাগারটির উদ্বোধন করেন মরিয়মনগর সাধুজর্জের ধর্মপল্লীর ফাদার বিপুল ডেভিড দাস।

Shamol Bangla Ads

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরল ইসলাম, সাবেক ইউপি সদস্য কিতাব আলী, ইউসুফ আলী মাস্টার, পাঠাগারের পরিচালক মিন্টু ম্রং, সহকারি পরিচালক লিপা চিসিম, ক্যাটরিন বেলা প্রমুখ।

প্রথমে কোরআন ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে আনুষ্ঠানিকভাবে ফিতা ও কেককেটে পাঠাগারের উদ্বোধন করা হয়। এ অনুষ্ঠানে এলাকার শিক্ষার্থী ও গন্যমান্য ব্যক্তিগ্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়। এ পাঠাগারের মাধ্যমে এলাকার যুব সমাজকে বই পড়ার প্রতি আগ্রহ বাড়ানোর উদ্দেশ্যেই এই উদ্যোগ নেওয়া হয় বলে জানান পরিচালক মিন্টু ম্রং।

Shamol Bangla Ads

উল্লেখ্য, প্রয়াত ওই দুই ব্যক্তির নামে মেমোরিয়াল কল্যাণ ট্রাস্ট নামে একটি সংগঠন ২০২০ সাল থেকে মানব কল্যাণে কাজ করে আসছে। মানব কল্যাণমূলক কাজগুলোর মধ্যে রয়েছে হতদরিদ্র শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ, শীতবস্ত্র বিতরণ পরীক্ষা ফি,প্রাকৃতিক দুর্যোগে অসহায় পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম, অসহায় রোগীদের চিকিৎসা সহায়তা ইত্যাদি।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে শহিদ দিবস ও মাতৃভাষা দিবসে ‘বঙ্গবন্ধু ও… পরবর্তী সংবাদ শেরপুরে ছাগলের পেট থেকে বাছুর সদৃশ বাচ্চা প্রসব…

সর্বশেষ - ময়মনসিংহ বিভাগ

Shamol Bangla Ads