ads

বৃহস্পতিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৪ | ৩রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

আমাদের সীমান্তের ভেতরে আর কাউকে ঢুকতে দেব না : স্বরাষ্ট্রমন্ত্রী

শ্যামলবাংলা ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ৮:০৪ অপরাহ্ণ

বাংলাদেশের সীমান্তে ভেতরে আর কাউকে ঢুকতে দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। ২২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

Shamol Bangla Ads

মিয়ানমার ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তাদের ৩৩০ জন বর্ডার গার্ড পুলিশ, সামরিক বাহিনী এবং সরকারি কর্মকর্তারা যারা আমাদের দেশের বর্ডারের কাছাকাছি ছিল (১০-১৫ মাইল), তারা পালিয়ে আমাদের দেশে প্রবেশ করেছিল। আমাদের দেশ তাদেরকে এক জায়গায় রেখে দিয়ে, তাদেরকে আবার ইনফর্ম করা হয়। তাদের দেশের থেকে ব্যবস্থা নিয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে তাদেরকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে।

খুব সুন্দর ব্যবস্থার মাধ্যমে তাদেরকে ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা এখানে কাউকে ঢুকতে দেব না, আমরা আমাদের সীমান্তের ভেতরে আর কাউকে ঢুকতে দেব না। আমরা মনে করি যার যার জন্মভূমি সেখানেই থাকবে। আমরা অনেক রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দিয়েছি, তাদেরকেও আমরা বলছি এবং মিয়ানমার সরকারকেও বলছি, বিশ্বের সব দেশকেও আমরা বলছি, যত দ্রুত এদেরকে আমাদের দেশ থেকে তাদের দেশে ফেরত দেওয়ার ব্যবস্থা জোরদার করার জন্য। আমরা সবাইকে অনুরোধ করছি। আমরা মনে করি আমাদের সেই প্রচেষ্টা অব্যাহত আছে।

Shamol Bangla Ads

সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘এইবার তো তারা (বিএনপি) নির্বাচনই করেনি। কাজেই তারা তো এখন বিরোধী দল বলে দাবি করতে পারেন না। তারা আরেকটি রাজনৈতিক দল যেমন ছোট ছোট অনেক দল আছে, যেগুলো…সেরকম দলের মত আজকে বিএনপির অবস্থান।’

বিভিন্ন কারণে বিএনপি নেতারা কারাগারের ভেতরে ছিলেন জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিচারক মনে করেছেন তাদের জামিন দিতে হবে, তাদের জামিন দিয়েছেন, এখানে আমাদের কিছু করার নেই, বলারও নেই।’

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!