ads

বুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে ১৮১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ

খবর টি পড়েছেন : ৫০৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে-২০২৩/২৪ অর্থ বছরের বরাদ্দের আওতায় ছাত্র-ছাত্রীদের মাঝে ১৮১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে। ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনের বাস্তবায়নে ও উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহযোগিতায় ওই শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়।

Shamol Bangla Ads

উপজেলা পরিষদ সভাকক্ষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। ওইসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন চেয়ারম্যান নবেশ খকশী, সাধারণ সম্পাদক অসীম ম্রং, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম ঘাগড়া, ভাইস চেয়ারম্যান চিন্তাহরণ হাজং, ভাইস চেয়ারম্যান অরুণ চন্দ্র কোচ, কার্যকরী সদস্য প্রমুলন সাংমা, লিও কুবি, লিও চিশিম, নন্দলাল বর্মন প্রমুখ।

উল্লেখ্য, ঝিনাইগাতী উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জীবন মান উন্নয়নে -২০২৩/২৪ অর্থ বছরে বরাদ্দকৃত শিক্ষাবৃত্তি প্রাথমিকে ৮০ জনকে, শিক্ষাবৃত্তি মাধ্যমিকে ৫৫ জনকে, শিক্ষাবৃত্তি উচ্চ মাধ্যমিকে ২৬ জনকে, ও ২০ জনকে বাইসাইকেলসহ সর্বমোট ১৮১ জন ছাত্র-ছাত্রীদের মাঝে ৯ লাখ ৫৭ হাজার টাকার শিক্ষাবৃত্তি ও বাইসাইকেল বিতরণ করা হয়।

Need Ads
পূর্ববর্তী সংবাদ নালিতাবাড়ীতে সপ্তাহব্যাপী নদী ও পুকুর পরিষ্কার অভিযান শুরু পরবর্তী সংবাদ শেরপুরে মডেল গার্লস ডিগ্রী কলেজের উদ্যোগে বসন্ত উৎসব…

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads