ads

বুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে দোকানে আগুন লেগে ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি

খবর টি পড়েছেন : ৫৫৩
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরের ঝিনাইগাতীতে অটো পার্টসের একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে উপজেলা সদর বাজারের শিমুলতলী এলাকায় ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানের বিভিন্ন ধরনের মালামাল পুড়ে প্রায় সাত লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. রাসেল মিয়া।

Shamol Bangla Ads

অগ্নিকাণ্ডের ঘটনার সংবাদ পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বছির আহমেদ বাদল।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১১টার দিকে ঝিনাইগাতী বাজারের শিমুলতলী এলাকায় ‘রাসেল অটো পার্টস’ নামের একটি দোকানের ভেতর থেকে ধোঁয়া ও আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা দোকানের বিভিন্ন পণ্যের মধ্যে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে প্রায় আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Shamol Bangla Ads

এ ব্যাপারে ঝিনাইগাতী উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে দোকানের আংশিক মালামাল পুড়ে প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে অটিজম শিশুদের ক্রীড়া ও সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত পরবর্তী সংবাদ নালিতাবাড়ীতে সপ্তাহব্যাপী নদী ও পুকুর পরিষ্কার অভিযান শুরু

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads