ads

বুধবার , ১৪ ফেব্রুয়ারি ২০২৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ঝিনাইগাতীতে উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত

খোরশেদ আলম, ঝিনাইগাতী
ফেব্রুয়ারি ১৪, ২০২৪ ১২:২৬ অপরাহ্ণ

শেরপুরের ঝিনাইগাতীতে, উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকালে উপজেলা শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়। খেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ওবায়দুল্লাহ।

Shamol Bangla Ads

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরন নবী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহরিয়ার পারভেজ, উপজেলা শিক্ষা কমিটির সদস্য ও বিলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বিল্লাল হোসাইন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি শহীদ সোহরাওয়ার্দী, উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মনোয়ারা বেগম, বাকাকুড়া আদর্শ গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রহিম, বনগাঁও চতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ হাফিজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আইসিটি সম্পাদক মো. জাহিদুল ইসলাম, গিলাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইয়াছিন আলী, বানিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাইদুজ্জামান, ডাকাবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও উপজেলা পর্যায়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষক উম্মে কুলসুম প্রমুখ।

উল্লেখ্য, ঝিনাইগাতী উপজেলা শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত ১৩ ও ১৫ তারিখ এ দুদিনব্যাপী উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রথম দিন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার ৭’টি ইউনিয়নের বাছাইকৃত শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে।

Shamol Bangla Ads

৫০ মিটার দৌড়, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, টেনিস বল নিক্ষেপ, উচ্চ লাফ, ক্রিকেট বল নিক্ষেপ, ভারসাম্য দৌড়, অংক দৌড়সহ আরও বিভিন্ন ক্রীড়ায় অংশগ্রহণ করে। খেলা শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।

Need Ads
error: কপি হবে না!