ads

মঙ্গলবার , ১৩ ফেব্রুয়ারি ২০২৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীতা ঘোষণা দিলেন খন্দকার ফারুক আহমেদ

রেজাউল করিম বকুল
ফেব্রুয়ারি ১৩, ২০২৪ ৭:২৪ অপরাহ্ণ

শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ নির্বাচনে আনুষ্ঠানিকভাবে প্রার্থীতা ঘোষণা দিলেন খন্দকার ফারুক আহমেদ। তিনি সাবেক এমপি মরহুম খন্দকার মোহাম্মদ খুররমের ছোট ভাই ও আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য। সোমবার রাতে শহরের পালকি মার্কেটের নিজ ব্যবসায়ী কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি ওই ঘোষণা দেন।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, খন্দকার মোহাম্মদ খুররম একজন সফল এমপি ছিলেন। তিনি শেরপুর-৩ আসনে উন্নয়নের দৃষ্টান্ত স্থাপন করেছেন। ফলে জনগণের কাছে তিনি হয়ে ওঠেছেন ব্যাপক জনপ্রিয়। আমি রাজনৈতিক পরিবারের সদস্য হিসেবে এই নেতার মৃত্যুর পর তার অসমাপ্ত কাজগুলো বাস্তবায়ন ও শ্রীবরদী উপজেলাকে সবচেয়ে উন্নত উপজেলা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এবার প্রার্থী হয়েছি।

তিনি আরও বলেন, দীর্ঘদিন যাবত গণসংযোগ করে আসছি। যেখানে যাই সেখানেই মানুষ মরহুম খন্দকার মোহাম্মদ খুররমের ছোট ভাই হিসেবে আমাকে সাহস দিচ্ছেন। সহযোগিতা ও সমর্থনের প্রতিশ্রুতি দিচ্ছেন। আশা করি এবার বিপুল ভোটে বিজয়ী হবো।

Shamol Bangla Ads

তিনি বলেন, আমি বিজয়ী হলে উপজেলার কোনো রাস্তাই কাঁচা থাকবে না। এমপি ও মন্ত্রীদের সাথে যোগাযোগ করে এ উপজেলার যোগাযোগ, চিকিৎসা ব্যবস্থা ও অবকাঠামোসহ সার্বিক উন্নয়ন করে স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলবো। এ সময় জেলা ও উপজেলার কর্মরত প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Need Ads
error: কপি হবে না!