ads

শনিবার , ১০ ফেব্রুয়ারি ২০২৪ | ৪ঠা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে সিএনজি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৪

স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি ১০, ২০২৪ ১১:৩৭ অপরাহ্ণ

শেরপুরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আনন্দ মিয়া (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ১০ ফেব্রুয়ারি শনিবার রাতে শহরের তাতালপুর বাজারে ওই দুর্ঘটনা ঘটে।

Shamol Bangla Ads

নিহত আনন্দ সদর উপজেলার পাকুড়িয়া চকপাড়া এলাকার মো. এরশাদ আলীর ছেলে ও এক পুত্র সন্তানের জনক। তিনি পেশায় স্বর্ণ ব্যবসায়ী ছিলেন। শহরের খরমপুরে তার জুয়েলারী দোকান রয়েছে। এদিকে ওই ঘটনায় সিএনজির আরও চার যাত্রী আহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-ঠিকানা জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে ৯টার দিকে আনন্দ মিয়া মোটরসাইকেলযোগে শেরপুর শহরে ফিরছিলেন। পথিমধ্যে শহরের তাতালপুর বাজারে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ঝিনাইগাতীগামী বেপরোয়া একটি সিএনজিচালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে সিএনজির সামনে থাকা এসএস পাইপের একটি রড আনন্দের গলায় ঢুকে গুরুতর আহত হন।

Shamol Bangla Ads

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রড কেটে তাকে বের করে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান। এদিকে ওই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করেছেন।

বিষয়টি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদুল হক জানান, ওই ঘটনায় সিএনজিচালিত অটোরিকশাটি আটক করা হয়েছে। একইসাথে ওই ঘটনায় একটি নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Need Ads

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!