ads

সোমবার , ৫ ফেব্রুয়ারি ২০২৪ | ২৬ নভেম্বর ২০২৬
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে শীতার্ত মানুষের মাঝে পল্লী মঙ্গল কর্মসূচীর শীতবস্ত্র বিতরণ

খবর টি পড়েছেন : ৬৬০
পড়ার সময়: ১ মিনিট
ফন্ট:

শেরপুরে পল্লী মঙ্গল কর্মসূচীর (পিএমকে) উদ্যোগে দরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। ৫ ফেব্রুয়ারি সোমবার সকালে শহরের চকপাঠক এলাকায় পিএমকে শেরপুর সদর কার্যালয়ে আয়োজিত ওই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিএমকে ময়মনসিংহের খাগডহর জোনের প্রোগ্রাম ম্যানেজার ওহেদুল ইসলাম।

Shamol Bangla Ads

ওইসময় তিনি বলেন, পল্লী মঙ্গল কর্মসূচী সারাদেশে ঋণ কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে রয়েছে নিরাপদ পানি ও স্যানিটেশন নিশ্চিত করা, বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলা, টেলিমেডিসিন সেবা ইত্যাদি। এরই ধারাবাহিকতায় সমিতির সদস্যসহ এলাকার হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।

শীতবস্ত্র বিতরণকালে পিএমকের জামালপুর এরিয়ার সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো. ইউনুছ আলী, জোনাল আইটি অফিসার মো. আল আমিন, শেরপুর সদর শাখা ব্যবস্থাপক আনিছুর রহমানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

Shamol Bangla Ads

এদিন সমিতির সদস্য ও এলাকার হতদরিদ্র অসহায় শীতার্ত ৪শ মানুষের শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে পল্লী মঙ্গল কর্মসূচীর প্রতিষ্ঠাতা ও কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন অসহায় ও হতদরিদ্র মানুষেরা।

Need Ads
পূর্ববর্তী সংবাদ শেরপুরে ৮ মামলায় জামিন নিয়ে কারামুক্ত হলেন জেলা… পরবর্তী সংবাদ শেরপুরে নানা আয়োজনে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads