‘সুস্থ্ দেহ সুন্দর মন, সুশিক্ষাই জাতির উন্নয়ন’ এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরের ঝিনাইগাতীতে অনুষ্ঠিত হয়েছে জুনিয়র মেধাবৃত্তি পরীক্ষা/২৪। ৩ ফেব্রুয়ারি শনিবার সকালে ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ওই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
জানা যায়, দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা (DOHPS)এর আয়োজনে উপজেলার ২৭টি প্রতিষ্ঠান থেকে ১০০নাম্বরে ১শ ২৬ জন পরীক্ষার্থী ওই পরীক্ষায় অংশগ্রহণ করে। ওইসব পরীক্ষার্থীদের মাঝ থেকে মেধা তালিকায়
২টি ধাপে ৩০ জন শিক্ষার্থীকে নির্বাচিত করবে তারা। এতে অতি দরিদ্র ও মেধাবীদেরকে অগ্রাধিকার দেয়া হবে। এছাড়া উত্তীর্ণদের উচ্চতর শিক্ষা গ্রহণ সমাপ্ত সময় পর্যন্ত খাতা কলমসহ পড়াশুনা চলমান রাখতে এই সংস্থা সার্বিক সহযোগিতা করবে।
এ ব্যাপারে দরিদ্র ও অসহায় শিক্ষার্থী উন্নয়ন সংস্থা (DOHPS) এর প্রতিষ্ঠাতা পরিচালক শাহীন মিয়া (বিএসপি) , নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা থেকে ১২০ জন এবং শেরপুর সদর থেকে ৫০ জন শিক্ষার্থী নিবো আমরা। অপেক্ষমান থাকবে ৩০ জন শিক্ষার্থী। বিশেষ বিবেচনায় তাদেরকে পরবর্তীতে ওই ৩০ জনের মধ্যে সমন্বয় করা হবে।




